রাঙ্গুনিয়ার ইছামতি রেঞ্জ’র অধীনে আবারো ৮ একর বনভূমি উদ্ধার
গত ১৫ দিনে এই রেঞ্জ চালিয়েছে ৪টি সফল উচ্ছেদ অভিযান-
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের উত্তর বনবিভাগের আওতাধীন রাঙ্গুনিয়া উপজেলার ইছামতী রেঞ্জের বনভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আবারো বেশ প্রশংসায় ভাসছেন ইছামতী রেঞ্জ কর্তৃপক্ষ।
আজ ১৬ই সেপ্টেম্বর (বুধবার) উত্তর বনবিভাগের ইছামতী রেঞ্জের -ইছামতি সদর বিট ও বগাবিল বিটে দুটি পৃথক অভিযানের মাধ্যমে ২টি ঘর ও ১টি জবরদখলের জন্য প্রস্তুতকৃত ঘেঁরবেড়া উচ্ছেদ করা হয়।
বনভূমি উদ্ধার অভিযানের বিষয়ে ইছামতি রেঞ্জ কর্মকর্তা মো: তৌহিদুর রহমান বলেন, আজকের উচ্ছেদ অভিযানে ইছামতি সদর বিটের অধীন জঙ্গল পারুয়া মৌজার আনুমানিক ৪ একর অপরদিকে বগাবিল বিটের মধ্য ঘাগড়া মৌজার একরসহ সর্বমোট ৮ একর বনভূমি উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন,আমাদের ডিএফও স্যার ড. আবু নাসের মোহসিন হোসেনের নির্দেশে বনভূমি জবরদখলকারীদের বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযান সবসময় চলমান থাকবে।
উক্ত অভিযানে রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান ছাড়াও ইছামতি সদর বিটের বিট কর্মকর্তা মেহেদী হাসান রনিসহ ইছামতি সদর বিট ও অন্যান্য সকল বিটের স্টাফগণ অংশগ্রহণ করেন বলে রেঞ্জ সূত্রে জানা যায়।