প্রতিদিনই চুরি ছিনতাইয়ের কবলে চট্টগ্রামের লোহাগাড়া

এবার আমেরিকা প্রবাসী শাহ আলমের ঘরে চুরি-

লোহাগাড়ায় আমেরিকা প্রবাসী শাহ আলমের বসতঘরে চু/রির ঘ/টনা ঘ/টেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দর্জিপাড়া এলাকায় এ ঘ/টনা ঘটে।

ক্ষ/তি/গ্র/স্ত প্রবাসীর ভাই জানে আলম জানান, বসতঘরে তার ভাতিজার স্ত্রী থাকেন। গত সোমবার দুপুরে সে বসতঘর তালাবদ্ধ করে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। গভীর রাতে চোরেরা দরজার তালা কেটে বসতঘরে প্রবেশ করে আলমিরা ভে/ঙে নগদ লক্ষাধিক টাকা ও প্রায় দেড় ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে। সকালে বসতঘরের দরজা খোলা ও আসবাবপত্র এ/লো/মে/লো অবস্থায় দেখে চু/রির বিষয়টি নিশ্চিত হয়েছেন।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, চু/রির ঘ/টনার ব্যাপারে তিনি অবগত নন। এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published.