রেঞ্জার বাচ্চু মিয়া: ইনানী রেঞ্জে যোগ দিয়েই একই দিনে দু’অভিযান,উদ্ধার ৪ একর বনভূমি

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ইনানী রেঞ্জ -

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন ইনানী রেঞ্জ এলাকায়- উচ্ছেদ অভিযানে সরকারি রক্ষিত বনের আনুমানিক ৪ একর ভূমি জবরদখলকারীদের হাত থেকে রক্ষা করা হয়েছে।

 

আজ শনিবার (১৪ নভেম্বর) বিকাল ৪টার দিকে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ইনানী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ বাচ্চু মিয়ার নেতৃত্বে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন সরকারি রক্ষিত বনভূমিতে এই অভিযান করা হয়।

জানা যায় যায়, ‘সিমিজু হ্যাচারি এন্ড নার্সারি লি.’ নামের একটি প্রতিষ্ঠান রক্ষিত বনভূমিতে সৃজিত ঝাউ বাগান অবৈধভাবে দখলের উদ্দেশ্যে সিমেন্টের খুঁটি স্থাপন ও ঘেরাবেষ্টনী নির্মাণ করে জায়গাটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। বন বিভাগের অভিযানে এসব অবৈধ স্থাপনা অপসারণ করে দখলমুক্ত করা হয়।

 

অপরদিকে একই দিন রেঞ্জের নিদানিয়া এলাকায়, মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন সরকারি রক্ষিত বনের সৃজিত ঝাউ বাগানে গড়ে ওঠা আরও কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ফলে বনভূমি দখলের প্রচেষ্টা ব্যর্থ হয় এবং সরকারি বনভূমি পুনরুদ্ধার করা হয়।

এই বিষয়ে রেঞ্জ কর্মকর্তা বাচ্চু মিয়া চট্টগ্রাম সংবাদ’কে বলেন,এই উচ্ছেদ অভিযানে ইনানী বিট কর্মকর্তা মোঃ নুর হোসেন ও সংশ্লিষ্ট স্টাফবৃন্দ, জালিয়াপালং বিট কর্মকর্তা রোকনুজ্জামান ও তার স্টাফবৃন্দ, এবং কক্সবাজার রেঞ্জের স্পেশাল টিমের সদস্য এবং বিভিন্ন বিটের কমিউনিটি পেট্রোল গ্রুপ (সিপিজি) সদস্যরাও অংশগ্রহণ করেন।

রেঞ্জ কর্মকর্তা বাচ্চু মিয়া আরো জানান, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ডিএফও স্যারের নির্দেশে সরকারি রক্ষিত বনভূমি রক্ষা এবং দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকে মোট ২টি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।অভিযানের মাধ্যমে প্রায় ৪ একর সরকারি রক্ষিত বনভূমি জবরদখলকারীদের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।

 

এদিকে ইনানী এলাকার স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান ,  চট্টগ্রাম উত্তর বনবিভাগের সদর রেঞ্জ থেকে মেধা ও বিচক্ষণতার মাধ্যমে বন বিভাগে প্রশংসা কুঁড়িয়ে, পরবর্তীতে  কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ইনানী রেঞ্জেও মাত্র ৩মাসে সরকারি দায়িত্ব পালনে বার বার সফল অভিযান চালাচ্ছেন এই  রেঞ্জ কর্মকর্তা বাচ্চু মিয়া।

 

মন্তব্য করুন

Your email address will not be published.