রেঞ্জ ট্রেনিং করতে এসেই কোটি টাকা কামিয়ে উখিয়া ছাড়লেন এসিএফ শাহিনুর: নেপথ্যে ডিএফও

লোক দেখানো অভিযানের আঁড়ালেই ছিল কোটি টাকার খেলা

 

সৈয়দ আককাস উদদীন

অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির মহোৎসব চলছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জে। রোহিঙ্গাদের আবাসনের কারণে এমনিতেই চরম
ঝুঁকিতে রয়েছে কক্সবাজারের উখিয়ার পাহাড় ও বন।

অথচ ক্ষতি পুষিয়ে বন পুনরুদ্ধারের পরিবর্তে ধ্বংসযজ্ঞে নেমেছিলেন সদ্য এক সপ্তাহ আগে বদলী হওয়া উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহীনুল ইসলাম।

বহুমুখী দুর্নীতিতে অভিযুক্ত এই কর্মকর্তার বিরুদ্ধে পাহাড় কাটা, বনভূমি দখলে সহযোগিতা ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ বন বিভাগে ‘ওপেন সিক্রেট’ হলেও তার কর্মকালীন সময়ে কোনরূপ ব্যবস্থা না নেয়ার অভিযোগ ওঠেছে ৯মাসে আগে কক্সবাজার দক্ষিণ বনবিভাগে যোগদান করা ডিএফও আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে।

দেশের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ কর্মকর্তার বিরুদ্ধে পাহাড়সম অভিযোগ ফলাও করে সিরিজ আকারে প্রকাশিত হলেও দৃশ্যত ব্যবস্থা নেয়নি কক্সবাজার দক্ষিণ বন
বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।ফলে এসিএফ শাহীন তার চাকুরী জীবনের প্রথম পোষ্টিং হিসেবে উখিয়া রেঞ্জে এসেই অন্তত ১০০কোটি টাকা কামিয়ে নেয়ার অভিযোগ তোলেছেন স্থানীয়রা ও দেশের শীর্ষস্থানীয় একাধিক খবরে।

জানা যায়, বর্তমানে কর্মরত ডিএফও আব্দুল্লাহ আল মামুনের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় শাহীনুল ইসলাম উখিয়া রেঞ্জের বিভিন্ন এলাকায় রাতের আঁধারে মাটি পাচার ও পাহাড় কাটার মহোৎসবে মেতেছিল।

জানা যায়, উখিয়ায় বনভূমি রক্ষা করতে গিয়ে তৎকালীন ফরেস্টার সাজ্জাদুজ্জামান নিহত হওয়ার পরও বেশ কয়েকটি চক্র বন ও পাহাড় নিধন চালিয়ে যাচ্ছে। আর ওই প্রভাবশালী চক্রগুলোর সাথে হাত মিলিয়ে ছিলো গত সপ্তাহে বদলী হওয়া শাহিন।এম ভয়ংকর খবর ও কক্সবাজারের একাধিক স্থানীয় পত্রিকায় প্রকাশিত হলেও ডিএফও আব্দুল্লাহ আল মামুন নেয়নি কোন ব্যবস্থা।

স্থানীয়রা জানান,শাহিনুরের বদলীর পরও ডিএফও’র আস্কারায় বন ও পাহাড় রক্ষায় বনবিভাগ কঠোর অবস্থানের পরিবর্তে বনখোকেদের সহযোগিতা করে যাচ্ছে।

সরেজমিনে পরিদর্শনে গেলে দেখা যায়, উখিয়ার বিভিন্ন এলাকার বনাঞ্চলে অবাধে ঘরবাড়ি, দোকানসহ বিভিন্ন ধরনের স্থাপনা নির্মিত হচ্ছে যদিও শুরুটা হয়েছিল এসিএফ শাহিন যখন ট্রেনিং কোর্সে এসে উখিয়া রেঞ্জের দায়িত্ব নেন তখন থেকেই।

স্থানীয় বাসিন্দা সবুর বলেন, বনভূমি জবরদখল প্রতিরোধের পরিবর্তে উখিয়ার তৎকালীন রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে বনকর্মীদের একটি চক্র এসব স্থাপনা নির্মাণের সুযোগ করে দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।পরবর্তী তিনি এখান থেকে বদলী হয়ে যায়।

বনে নির্মিত পুরোনো স্থাপনাগুলো থেকে মাসোহারা নেয়ার সরাসরি অভিযোগ রয়েছে এই তৎকালীন এসিএফ ও রেন্জার শাহিনুরের বিরুদ্ধে। অনুসন্ধানে আরও জানা গেছে , রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন এনজিওর কার্যক্রমে বনের কাঠ ও বাঁশ সরবরাহের ক্ষেত্রে অবৈধ লেনদেনে জড়িয়ে পড়েছিলেন তৎকালীন উখিয়া রেঞ্জ কর্মকর্তা।
শুধু তাই নয়, গাছ পাচার চক্রের সদস্যদের বন আইনের আওতায় আনার পরিবর্তে তাদের নিরাপত্তা দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহিনুর ও ডিএফও আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে।

অনুসন্ধানে আরো ওঠে এসেছে, টেকনাফ উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রতি বছর প্রায় ২ কোটি পিস বাঁশের প্রয়োজন হয়। অভিযোগ অনুযায়ী, এনজিওগুলোর এই বিশাল চাহিদাকে পুঁজি করে উখিয়া রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে একটি সিন্ডিকেট তৈরি করে ওই ব্যবসার সিংহ ভাগ নিতেন ডিএফও আব্দুল্লাহ আল মামুন।

ফলে সিন্ডিকেটটি কোন নিয়মনীতির তোয়াক্কা না করে রোহিঙ্গা ক্যাম্পে বনের কাঠ ও বাঁশ পাচার করে আসছে। এ চক্রের বাইরেও রোহিঙ্গা ক্যাম্পে বনের কাঠ ও বাঁশ পাচারের একাধিক চক্র রয়েছে।

এসব চক্রগুলোর কাছ থেকে ঘুষ নিয়ে বনজ সম্পদ পাচারের সুযোগ করে দেয়ার অভিযোগ উঠেছে সদ্য বিদায়ী উখিয়া রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে।

এসব অভিযোগের ব্যাপারে এক সপ্তাহ আগে বদলী হওয়া উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহীনুল ইসলামকে কল করা হলে তিনি কল রিসিভ করেননি।এবং প্রতিবেদকের পরিচয় দিয়ে টেক্সট করা হলেও তিনি তার জবাব দেননি।

বনবিভাগ সূত্রে জানা যায়, শাহিনুর রহমান কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বনসংরক্ষক হিসেবেও কর্মরত, তিনি বনবিভাগের বিধিমতো রেঞ্জ ট্রেনিং এর জন্য এক বছরের রেঞ্জারের দায়িত্ব পান উখিয়া রেঞ্জে।

এই এক বছরেই নিজের পুরো ভবিস্যৎ এর উপার্জন করার মনমানসিকতায় রোহিঙ্গা থেকে শুরু করে স্থানীয় প্রভাবশালীদের নিকট গণহারে বিক্রি করেন বনভূমি।

ফলে কামিয়ে বদলী হয়ে চলে গেছেন কোটি কোটি টাকা।অভিযোগ রয়েছে কোন সাংবাদিক তথ্যের জন্য কল করলে তিনি কল রিসিভ করেননা।

এলাকায় জনশ্রুতি রয়েছে, রেঞ্জার শাহিনুর রহমান উখিয়া রেঞ্জের দায়িত্ব পাওয়ার পর তিনি নিজেই অনেককে বুক ফুলিয়ে বলে বেড়ান যে চাকুরী জীবনের কখনো আর উখিয়া তো আসা হবেনা, কিংবা উখিয়ার রেঞ্জের দায়িত্ব পাওয়া হবেনা তাই কপালে যা হওয়ার তাই হবে আগে কামিয়ে নিই।
অভিযোগের বিষয়ে জানার জন্য, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের ডিএফও আব্দুল্লাহ আল মামুনকে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি, টেক্সট দেয়া হলেও তিনি কোন জবাব দেননি।

মন্তব্য করুন

Your email address will not be published.