এজাহার মিয়া ফাউন্ডেশন থেকে কাঞ্চনা ইউনিয়ন পরিষদে গিয়ে সেবা বিলাতে চায় শাহাদাৎ

কাঞ্চনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনমত জরীপে এগিয়ে তিনি-

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

স্থানীয় সরকার নির্বাচনের দিন যত-ঘনিয়ে আসছে, তত চট্টগ্রামের সাতকানিয়ায় শুরু হচ্ছে নির্বাচনী উৎসবের আমেজ।

সেই আমেজের ছোঁয়া লেগেছে উপজেলার কাঞ্চনা ইউনিয়নেও। ইউনিয়নটিতে চলছে ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যান কে হবে কার জনপ্রিয়তা কতটুকু? এসবের বিচার বিশ্লেষণ। আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আমজনতার বিচার বিশ্লেষণ ও চায়ের আড্ডায় জনমত জরীপে ওঠে আসছে এক ব্যবসায়ীর নাম, যিনি করোনাকালীন থেকে শুরু করে এখন পর্যন্ত পিতার নামীয় একটি ফাউন্ডেশন গড়ে তোলে সাধ্যমত এলাকার মানুষের পাশে দাড়াঁচ্ছেন।

ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে  রাস্তা মেরামত 

 

বলা হচ্ছিল উপজেলার কাঞ্চনা ইউনিয়নের বহুল পরিচিত মরহুম এজাহার মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: শাহাদাৎ হোসেনের কথা।

তাদের পারিবারিক ভাবে গড়ে ওঠা ফাউন্ডেশনের মাধ্যমে ইতিমধ্যে বেশকিছু সামাজিক কর্মকান্ডে ফাউন্ডেশনের অর্থায়নে নির্মান করেছেন রাস্তাঘাট।

এবং বর্তমানে ফাউন্ডেশনটি তাদের সাধ্যমতো অংশ নিচ্ছেন গরীব দু:খী মানুষের সহায়ক হিসেবেও।

ফলে আসন্ন ইউপি নির্বাচনে ফাউন্ডেশনটির চেয়ারম্যানকে শাহাদাৎ হোসেনকে কাঞ্চনার মানুষ তাদের পরিষদে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় বলে অন্তত ২শত’র অধিক কাঞ্চনার স্থায়ী বাসিন্দা এই প্রতিবেদককে মন্তব্য দিয়েছেন।

এদিকে মরহুম এজাহার মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন বলেন,জনসেবা করতে হলে জনপ্রতিনিধি হবে এমনটা নয়, আমরা আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে চেষ্টা করেছি কাঞ্চনার মানুষের পাশে দাড়াঁবার -সেটার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবুও মানুষ যদি চায় তাহলে পরিষদের নির্বাচন করার ইচ্ছে আছে।

এদিকে স্থানীয়রা প্রতিবেদককে জানিয়েছেন, মোহাম্মদ শাহাদাৎ হোসেন চেয়ারম্যান মরহুম এজাহার মিয়া ফাইন্ডেশন কাঞ্চনার আপামর জনসাধারণের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী
আগামীর কাঞ্চনা ইউনিয়ন পরিষদ নির্বাচনের।

 

তারা আরো বলেন,শাহাদাৎ সাহেব গত করোনাকালিন সময়ে ওনার মেঝ ভাই দুবাই প্রবাসী ব্যবসায়ী সাইফুল ইসলামসহ ওনাদের মরহুম বাবার নামে প্রতিষ্ঠা করেন এজাহার মিয়া ফাউন্ডেশন।

তারা আরো বলেন, শাহাদাৎ হোসেন দীর্ঘ ২০বছর ধরে প্রবাসে থেকেও এলাকায় বিভিন্ন দুর্যোগ মুহুর্তে কাঞ্চনার অসহায় মানুষের পাশে দাঁড়ান।সে একজন সফল ব্যবসায়ী ও সমাজ সেবক।

পাশে দাড়িঁয়েছেন করোনাকালিন সময় এবং বন্যার সময়, শুধু তাই নয় প্রতি রমজানেও  ফাউন্ডেশনটি কাজ করে যাচ্ছেন কাঞ্চনা ইউনিয়নের সর্বস্তরের মানুষের জন্য। 

এবং অসহায় মেধাবী ছাত্রছাত্রীদের লেখা পড়ার ব্যবস্থা করেন যা এই ইউনিয়নের সবাই জানেন। গরীব মেয়েদের বিয়ে দেওয়া অসুস্থ অসহায় মানুষের পাশে দাড়ানো থেকে সবসময় পাশে ছিলো।

মন্তব্য করুন

Your email address will not be published.