উখিয়া রেঞ্জের রেঞ্জার মান্নান ম্যাজিকে পাহাড় কাটার দায়ে ২টি ডাম্পার ট্রাক আটক
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন -
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের থাইংখালী বিট থেকে পাহাড়ের মাটি কেটে অবৈধভাবে পাচারের সময় ২টি ডাম্পার ট্রাক আটক করা হয়।
৮ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ৭টার নাগাদ রেঞ্জের থাইংখালী বিটের মোচারখোলায় কালামের পাহাড় এলাকা থেকে মাটিবাহী এই ডাম্পার ট্রাক দুটি জব্দ করেন উখিয়া রেঞ্জ।

বনবিভাগ সূত্রে জানা যায়, উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে অভিযানে অংশ নেন দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হাসান রনি এবং থাইংখালীর বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ ,মোচারখোলার বিট কর্মকর্তা দীপক চাকমা। রাজাপালং এর বিট কর্মকর্তা রোকনুজ্জামান ।অভিযানে আরো উপস্থিত ছিলেন উখিয়া রেঞ্জের সকলবিটের স্টাফ,ই.আর,টি সদস্য গণ।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান ‘চট্টগ্রাম সংবাদ’কে বলেন,আমার উখিয়া রেঞ্জের বন বিভাগের স্বার্থে কাউকে ছাড় দেয়া হবেনা। তারই ধারাবাহিকতায় গোপনে তথ্য সংগ্রহ করে বন সংশ্লিষ্ট সকল অপরাধীদের বিরুদ্ধে অভিযান চলমান।তিনি আরো বলেন ডাম্পার দুটি উখিয়া রেঞ্জের হেফাজতে আছে। আজকে একই দিনে সকাল ৯টা থেকে ১১.৩০ টা পর্যন্ত উখিয়া রেঞ্জের উখিয়া সদরবিটের মাছকারিয়া বিলে অভিযান চালিয়ে ৫০০ ফুট বক ধরার ফাঁদটারও জব্দ করা হয়েছে।