বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আইএফআইসি ব্যাংক পিএলসি জলদী উপ-শাখায় গৌরবময় ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১০ টায়
আনোয়ারা শাখার অধীনে আইএফআইসি ব্যাংক জলদী উপ-শাখায় কেক কেটে ও মিষ্টি বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়ে বিকেল ৩ ঘটিকায় শেষ হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলার পৌরসদরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ব্যাংকের আমন্ত্রিত গ্রাহক। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত ব্যাংকের ইনচার্জ সহ সকল কর্মকর্তা ও কার্মচারীবৃন্দ।
“অনুষ্ঠানের শুরুতে ব্যাংকের ইনচার্জ এস এম ফয়সাল আমন্ত্রিত অতিথিদের মধ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন এবং বিগত আপদকালীন সময়ে ব্যাংকের পাশে থাকার জন্য আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এ সময় তিনি আরো বলেন, “আইএফআইসি ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমাদের লক্ষ্য হচ্ছে গ্রাহকদের কাছে আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য সেবা পৌঁছে দেওয়া।” সংক্ষিপ্ত আলোচনা সভায় ব্যাংকের সেবা বিস্তার, গ্রাহক সন্তুষ্টি, আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল ব্যাংকিং সেবার উন্নয়নে ব্যাংকের ভূমিকা তুলে ধরা হয়। সকল আনুষ্ঠানিকতা শেষে দোয়া ও মিলাদের পর ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
“দেশের অন্যতম বৃহত্তর বেসরকারি ব্যাংক আইএফআইসি ব্যাংক ১৯৭৬ সালের ৮ অক্টোবর প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর এই দিনটি ব্যাংকটির সব শাখায়-উপশাখায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়।