মো. সেলিম উদ্দিন খাঁন
চট্টগ্রামের “লোহাগাড়ায়”ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে দরবেশহাট বাজার মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম মেম্বার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল মোস্তফা আমীন। প্রধান বক্তা ছিলেন আবু সেলিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এহছানুল হক এবং আলহাজ্ব সরওয়ার আলম কোম্পানি।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।