চট্টগ্রামের আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আনোয়ারায় গ্রামীণ ব্যাংক ভবনে একটি শাখায় ককটেল হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার বারখাইন শাখা কার্যালয়ে দুর্বৃত্তরা এই হামলা চালায়।

পুলিশ জানায়, হামলার ঘটনা গতকাল গভীর রাতে ঘটেছে। ব্যাংক ভবনের কাচ ভেঙে ভেতরে ককটেল ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। তখন আগুনও দেওয়া হয়। কার্যালয়ের নিচতলার বেশ কিছু নথি পুড়ে যায়। তবে আগুন ছড়ানোর আগেই নিভিয়ে ফেলা হয়েছে। প্রতিষ্ঠানে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

হামলার পরও ব্যাংকের কার্যক্রমে ব্যাঘাত ঘটেনি। আজ মঙ্গলবার কার্যালয়টিতে স্বাভাবিক কাজ চলেছে।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, রাতে দিকে ককটেল নিক্ষেপ করা হয়। দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা এ সময় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.