পানছড়িতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন, মালিককে লাখ টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের নালকাটা এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। এ সময় ইটভাটার মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে নালকাটা এলাকায় অবস্থিত মেসার্স এম এস আর ব্রিকসে (স্বত্বাধিকারী মোঃ ইউনুস আলী) এ অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর, খাগড়াছড়ি জেলার সহকারী পরিচালক হাসান আহম্মদের প্রসিকিউশনে অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ সাকিব।

অভিযানকালে অবৈধভাবে ইটভাটা প্রস্তুত ও পরিচালনার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৫(১) ও ১৫ ধারা অনুযায়ী ভাটার মালিককে ১,০০,০০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

মন্তব্য করুন

Your email address will not be published.