মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে অজ্ঞাত নম্বর থেকে হোয়াটসঅ্যাপে প্রা’ণ’না’শ ও পরিবার শেষ করে দেওয়ার হু’ম’কি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডি সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিটের পর থেকে বিভিন্ন সময়ে জোরারগঞ্জ থানার ওসির ব্যবহৃত সরকারি মোবাইল নম্বরের (০১৩২০-১০৭৫৭৪) হোয়াটসঅ্যাপে ‘+২৭৭৩৬৩৫৬৪২৩’ নম্বর থেকে একাধিক হুমকিমূলক বার্তা পাঠানো হয়।
পাঠানো বার্তাগুলোতে ইংরেজি ও বাংলায় বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করা হয়। এর মধ্যে রয়েছে— “How are you”, “We are worry about your family”, “If u keep on doing what you did we will take action very soon”। পাশাপাশি বাংলায় লেখা হয়, “পরিবার শেষ করে দেবো। বংশ শেষ করে দেবো”, “আজকের পর থেকে কোন ছাত্রলীগের নেতা-কর্মীকে গ্রেফতার করা হলে খবর আছে”, “তুই যদি তোর চিন্তা করিস।
জোরারগঞ্জ থানার কথা চিন্তা করিস তোর জীবনের কথা চিন্তা করিস, গ্রেফতার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নেই। এটাই শেষ কথা। কাফনের কাপড় রেড়ি রাখিস না হলে রাস্তায় পড়ে থাকবি।
এ ধরনের চরম হু’ম’কি ও ভয়ভীতির মুখে পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ আব্দুল হালিম বাদী হয়ে গত ১৮ নভেম্বর জোরারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৯০৪) দায়ের করেন।
হুমকিদাতা নম্বরটি শনাক্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।