লোহাগাড়ায় অবৈধ পার্কিং ও যানজট সৃষ্টি: রাজা ঈগল’ পরিবহনের বিরুদ্ধে মামলা

 

মো. সেলিম উদ্দিন খাঁন

“চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে অবৈধ পার্কিং ও তীব্র যানজট সৃষ্টির অভিযোগে ‘রাজা ঈগল’ পরিবহনের একটি বাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ট্রাফিক বিভাগ।’

 

“রবিবার (২২ নভেম্বর) উপজেলার ব্যস্ততম বটতলী মোটর স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মহাসড়কের ওপর যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।’

 

“স্থানীয় ও ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, বটতলী মোটর স্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে দূরপাল্লা ও স্থানীয় কিছু পরিবহনের অবৈধ পার্কিংয়ের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ যাত্রী, পথচারী এবং জরুরি সেবার যানবাহনগুলো চরম ভোগান্তিতে পড়ছে। এরই ধারাবাহিকতায় সড়কের ওপর বাস দাঁড় করিয়ে যানজট তৈরির দায়ে ‘রাজা ঈগল’ পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের করে দায়িত্বরত ট্রাফিক পুলিশ।’

 

“এ বিষয়ে ট্রাফিক বিভাগের টিআই বোরহান জানান, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনদুর্ভোগ কমাতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে সংশ্লিষ্ট সকল পরিবহন কর্তৃপক্ষ ও চালকদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। পাশাপাশি মহাসড়কে অবৈধ পার্কিং ও বিশৃঙ্খলা রোধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ বা কঠোর অবস্থানের বিষয়টিও স্পষ্ট করা হয়েছে।’

মন্তব্য করুন

Your email address will not be published.