শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুল গ্রেফতার

চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো.সাইফুল ইসলাম প্রকাশ বার্মা সাইফুলকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১৬ জুন) দিবাগত রাত পৌনে ২টার দিকে এশিয়ান ওম্যান ইউনিভার্সিটির গেইটের সামনে তাকে গ্রেফতার করা হয়।

সিএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ বলেন, এশিয়ান ওম্যান ইউনিভার্সিটির গেইট এলাকায় অস্থায়ী চেকপোস্টে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বার্মা সাইফুল। পাল্টা গুলি চালালে সে গুলিবিদ্ধ হয়। এ সময় পুলিশের ৩ সদস্য আহত হয়েছে।

তিনি বলেন, বার্মা সাইফুলকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.