ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের হিন্দু পাড়ার ভাঙ্গন পরিদর্শনসহ বন্যা কবলিত মানুষের খোঁজ নিল জাগ্রত জালালাবাদ। সারাবিশ্বে যখন করোনা ভাইরাস (কোভিট১৯) থাবায় স্তব্দ হয়ে পড়েছে মানব সভ্যতা তার থাবায় লেগেছে বাংলাদেশ। করোনার সাথে মোকাবেলা করতে গিয়ে আরেক প্রাকৃতিক বন্যার করাল থাবায় সহায় সম্বলহীন পড়েছে খেটে খাওয়া মানুষ। ২৮ জুলাই জাগ্রত জালালাবাদের নেতৃবৃন্দরা হিন্দু পাড়ার বন্যাসহ ভানবাসি মানুষের দুঃখ ও কষ্টের বিষয়ে সমবেদনা জানাতে উপস্থিত হন। বৃষ্টি বাদলের ফলে ইদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাস্তা-ঘাট ও বাড়িঘর তলিয়ে গেছে। সহায়তার জন্য প্রশাসনের পাশাপাশি বিত্তবান দের এগিয়ে আসা প্রতিও আহবান জানান