বাংলাদেশ তাঁতীলীগ সাতকানিয়া উপজেলা শাখার নবগঠিত কমিটির আহবায়ক জনাব মোহাম্মদ সোহরাব মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির প্রথম সভায় সাতকানিয়া পৌরসভা, সাতকানিয়া উপজেলাধীন সকল ইউনিয়ন, ওয়ার্ডসমূহের ইতিপূর্বের সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ প্রেক্ষিতে সংশ্লিষ্টদের কোন পদবী ব্যবহার না করার নির্দেশনা প্রদান করা হয়েছে। ৩১ শে জুলাই বিকাল ৫ টায় অনুষ্ঠিত এ সভায় জাতীয় শোক দিবস ২০২১ এর যাবতীয় অনুষ্ঠান কেন্দ্রীয় জেলা কমিটির নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে পৌরসভা ও প্রতিটি ইউনিয়নে উপজেলা কমিটির নিয়ন্ত্রণে পালন করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কাজ ঐক্যবদ্ধভাবে কাজ করার সর্বসম্মত অভিপ্রায় জানিয়ে এই সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কমিটির সদস্য সচিব মোহাম্মদ ডিনার, যুগ্ন আহবায়ক মোঃ নাছির উদ্দিন চৌধুরী, মোঃ মুজিবুল হক, আবুল কালাম, মোহাম্মদ মাইনউদ্দিন মাইনু, মোকাতারুল হক সেলিম, সদস্য মোঃ শাহজাহান, কায়সার হামিদ আজাদ, মোহাম্মদ মহিউদ্দিন, ইখতেয়ার উদ্দিন তারেক খান আব্বাস আহমদ ও মোহাম্মদ রুবেল প্রমুখ।
