বাঁশখালীর দুই নারীকে অপহরণ করে ধরা পড়লো কর্ণফুলীতে

চট্টগ্রাম সংবাদ ডেস্ক»

চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় অভিযান চালিয়ে ২ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় অপহরণের শিকার এক নারীকে উদ্ধার করা হয়। রোববার (১ আগষ্ট) রাত সাড়ে ৮টার দিকে খইদ্দারটেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজন হলেন— বাঁশখালী থানার গন্ডামারা ইউনিয়নের মৃত ওসমান গনির ছেলে সরোয়ার আলম (৪০) এবং একই এলাকার মাওলানা রফিকুল ইসলামের ছেলে মো. শহীদুল্লাহ্ (৩৭)।

এর আগে, গত ২৭ জুন বাঁশখালী থেকে এক ওই মহিলাকে অপহরণ করে নিয়ে যায় তারা। এ ঘটনায় গত ১৫ জুলাই বাঁশখালী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি অপহরণ মামলা করেন তার পরিবার।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব- ৭ এর চট্টগ্রাম সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। তিনি বলেন, গতকাল (রোববার) এক অভিযানে কর্ণফুলীর খইদ্দারটেক এলাকা থেকে অপহরণের শিকার ওই নারীকে উদ্ধার করে র‌্যাব সদস্যরা। এসময় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। আসামিদের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবির বলেন, ‘একমাস আগে ওই নারীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় তারা। এ ঘটনায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আর ভুক্তভোগী ওই নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

মন্তব্য করুন

Your email address will not be published.