জমি বিরোধের জেরে রক্ত ঝরলো সাতকানিয়া সদর ইউনিয়নে

 

সাতকানিয়া প্রতিনিধি

তুচ্ছ ঘটনায় আবারো রক্ত ঝরলো সাতকানিয়া সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বৈদ্যের বর বাড়িতে। পহেলা জুলাই (রবিবার) সন্ধ্যায় সদর ইউনিয়নের গরু বৈদ্যের এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনার হোসনে আক্তার রুবির শশুর বাড়ির সাথে একই এলাকার বিএনপি নেতা ডিস ব্যবসায়ী পূর্ব থেকে জায়গা জমিসহ নিয়ে ঝামেলা চলে আসছিল। সেই রেষ ধরেই গতকাল পূর্ব পরিকল্পিতভাবে মারামারি করেন বলে সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন একই এলাকার আব্দুল মতলবের স্ত্রী হোসনে আক্তার রুবি। এতে বিএনপি নেতা ডিস ব্যবসায়ী এনামসহ ১১জনকে আসামী করা হয়।

তবে থানা সুত্রে জানা যায়, অভিযুক্ত এনামরা বাদী হয়েও একটি অভিযোগ দায়ের করা হয়। বিধায় মারামারির ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করা হয়।
আর পাল্টাপাল্টি অভিযোগ দেয়ার ঘটনায় ইতিমধ্যে দুই গ্রুপের দুজনকে আটকও করা হয় বলে জানান সাতকানিয়া থানার এস আই মুকিত।

 

এদিকে, সাতকানিয়া সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃনাসির বলেন, দীর্ঘদিন ধরে উভয় গ্রুপের ভেতর ঝামেলা চলে আসছিলো সর্বশেষ পূর্বের রেস ধরেই গতকালকে হামলা হয়।

এদিকে হামলায় বিএনপি নেতা ডিস ব্যবসায়ী এনামও আহত হয় বলে জানা যায়। এনাম গনমাধ্যমে বলেন,আমার ব্যবসা নিয়েই মূলত ঝামেলা করো আসছিলো প্রতিপক্ষ আব্দুল মতলবরা।

তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী জানান, এনামরা দলবল ভারী হওয়ায় এবং একটু বেপরোয়া মনোভাবের প্রকৃতির ফলে এলাকায় বার বার সহিংসতা হয়ে যায়।

এদিকে সাতকানিয়া থানায় অভিযোগকারী হোসনে আক্তার রুবি বলেন,আমার ভাই সেলিমকেও হাতুড়ি দিয়ে বেদড়ক মারধর করেন একাধিক নাশকতা মামলার আসামী এনামও তার ভাই। আমি এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি প্রতিকার চাই।

মন্তব্য করুন

Your email address will not be published.