চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া কেরানীহাটে ৮ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ইয়াবা পাচারে একটি পুরাতন ট্রাক জব্দ করা হয়।
মঙ্গলবার (৩ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী হলেন— রামুর রাজারকুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার সাইফুল ইসলাম ও মো. রহমান আলী।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। জব্দ ট্রাকটি থানায় আছে।