সাতকনিয়া প্রতিনিধি
চট্টগ্রামের সাতকনিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার (৩ আগস্ট) ভোর বেলায় কেওঁচিয়া ইউনিয়নের জনার কেওঁচিয়া তেমুহানী এলাকায় ট্রাকের চাকায় বিশেষভাবে লুকানো অবস্থায় ৮০০০ পিস ইয়াবা সহ দুইজনকে আটক করে। তারা হলেন, মো. ইলিয়াছের ছেলে (সাইফুল ইসলাম) কাজল এবং সৈয়দ আহমদের ছেলে মো. রমজান আলী । তারা দুইজনই কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল এলাকার বাসিন্দা।
সাতকনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, আসামি দুইজনকে থানায় মামলা দেওয়ার পর আদালতে প্রেরণ করা হয়েছে।