সাতকানিয়ায় পাওনা টাকা ও জায়গা জমির বিরোধের জের ধরে বৈঠকের কথা বলে ডেকে নিয়ে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। এনিয়ে গত ২৬ জুলাই মারধরের শিকার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কাজিরখীলের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. নাছির উদ্দীন থানায় অভিযোগ দায়ের করেছেন।
এতে অভিযুক্তরা হলেন—একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল ও রিপন, জাফরসহ আরো অনেকে।
স্থানীয়রা বলছে, একসময়কার জামাত শিবিরের ক্যাডার মিজানসহ ও মানবপাচারকারীর মুল হোতা জাফরের নেতৃত্বেই মূলত অসহায় আব্দুল কুদ্দুস মিস্ত্রির ছেলে মো.নাছির উদ্দীনকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। তবুও প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় এবং একাধিক নাশকতা মামলার আসামি মিজানও তার ভাইদের ভয়ে কেউ এগিয়ে আসছেনা।
সাতকানিয়া থানার এস আই তাপস চন্দ্র মিত্র বলেন,উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে বৈঠকের জন্য কয়েকদিন সময় দেয়া হয়েছে।