বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ‘টিম ডি জুরি,’ সাউদার্ন ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটি (এসইউবিএমসিএস) আয়োজিত ল’ ফেস্টের লিগ্যাল আর্টিকেল রাইটিং সেগমেন্টে বিজয়ী হয়েছে। পাশাপাশি লিগ্যাল মুভি রিভিউ সেগমেন্টে বিজয়ী হয়েছে ডি জুরি দলটি। বৃহস্পতিবার (১২ আগস্ট) অনলাইন প্লাটফর্ম গুগল মিটে ল‘ ফেস্টের সমাপনী অনুষ্ঠানে এ ফল ঘোষণা করা হয়। ডি জুরি সদস্যরা হলেন- বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ,মুহাম্মদ আবদুল্লা আল কাফি শামিমা কাউসার এবং তানজিনা হাসান তন্নী । এছাড়াও স্লাইড প্রেজেন্টেশন সেগমেন্টে ‘বেস্ট প্রেজেন্টার’ হয়েছেন দলনেতা মুহাম্মদ আবদুল্লা আল কাফি । প্রতিযোগিতার অংশগ্রহণের অভিজ্ঞতা ও বিজয়ী হওয়ার অনুভূতি জানতে চাইলে কাফি বলেন, বিশ্ববিদ্যালয়কে যে কোনো প্লাটফর্মে প্রতিনিধিত্ব করা একটা গর্বের ব্যাপার আর সেই গর্ব আরো বেড়ে যায় যখন বিজয় আসে। এ সাফল্যের পুরো কৃতিত্ব দেব আমার টিম মেম্বার শামীমা কাউসার এবং তানজিনা হাসান । আমার সহযোগী দুইজন সদস্য টিমের জন্য সর্বোচ্চ সার্পোট দিয়েছে আর শামীমা কাউসার তানজিনা হাসান এর মতো দক্ষ টিম মেম্বার টিমের গতি আরো বাড়িয়ে দেয়। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যাপারে প্রতিযোগীদের সব সময় সাহস জুগিয়েছেন ও যার কথা না বললেই নয় তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের রিদুয়ানুল হক স্যার। যার কৃতজ্ঞতা আমরা স্বীকার করছি।স্যার আমাদের পথ প্রদর্শক যিনি প্রতিনিয়ত আমাদের টিমের খবর নিয়েছেন ও সবসময় উৎসাহ দিয়ে গেছেন।