চকরিয়ায় বাস খাদে পড়ে সাত জনের মৃত্যু

 চকরিয়া প্রতিনিধিঃ

 

কক্সবাজারের চকরিয়ার ভেন্ডিবাজার এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে চলন্ত নোহাগাড়ি খাদে পড়ে পুরুষ,নারী ও শিশুসহ সাত যাত্রীর মৃত্যু হয়েছে। এদের তিনজন ঘটনা স্থলে বাকী চারজন হাসপাতালে নেয়ার পর মারাযান বলে জানিয়েছেন উদ্ধারে তৎপরতা চালানো চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে উল্লেখ করেন তিনি।

রবিবার (১৫ আগস্ট) বেলা সোয়া ১০ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহত আরো দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে, হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি। প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে এসআই মোশাররফ জানান, চট্টগ্রামমুখী প্রাইভেট নোহাটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ভেন্ডিবাজার এলাকায় পৌঁছালে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে আচমকা ধাক্কা লাগে।

এতে নিয়ন্ত্রণ হারিয়ে নোহাটি সড়কের পাশে খাদে পড়ে ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা দ্রুত এগিয়ে এসে গাড়িটি টেনে তোলার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ টিমও আসে ঘটনাস্থলে। কিন্তু গাড়ির দরজা জানালা ভেতর থেকে বন্ধ থাকায় আটকা পড়াদের বের করতে বেগ পেতে হয়। অনেক চেষ্টার পর তাদের উদ্ধার করা হয়। বাকি দুজনও আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.