সাতকানিয়া প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্দ্ধু শেখ মুজিবর রহমান সহ১৯৭৫ এর ১৫ – ই আগষ্ট শাহাদৎ বরণকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্ধ। ৭৫ – এর সকল শহীদের মাগফিরাত কামনা করে কতমে- কুরআন, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। শোক দিবসের বিভিন্ন অনুষ্টানে উপস্থিত ছিলেন – সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক – সাইদুর রহমান দুলাল, যুগ্ম আহবায়ক আ,ন,ম,সেলিম চৌধুরী, উপজেলা সদস্য আবুল ফয়েজ,আবুল হোসেন মনু,, পৌরসভার কাউন্সিলর মোঃ রাসেল,এস বি এস সোহেল, মোঃ আরাফাত, সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী। সাতকানিয়া পৌর সভা আওয়ামী যুবলীগের সভাপতি আনিসুর রহমান,সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, ছদাহা যুবলীগ সভাপতি আব্দুর রহিম জয়, সাঃ সম্পাদক মোঃ মনজুর আলম,পশ্চিম ডেমশা যুবলীগ সভাপতি – বোরহান উদ্দিন,সাঃ সম্পাদক- মোঃ জুয়েল, আমিলাইষ যুবলীগ সভাপতি নেজাম উদ্দিন বাদশা,সাঃ সম্পাদক- কামরুল হাসান, সোনাকানিয়া যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল হালিম,মাদার্শা যুবলীগ সাধারন সম্পাদক নোমান সিকদার,ডেমশা যুবলীগ যুগ্ম আহবায়ক – মোঃ ফোরকান,মোহাম্মদ আলম,মোঃ রুবেল,নলুয়া যুবলীগ নেতা আনোয়ার হোসেন সাইফুল ইসলাম, মোঃ টিপু,সাতকানিয়া সদর ইউনিয়ন যুবলীগ নেতা আরিফুল ইসলাম, মাদার্সা যুবলীগ সহ সভাপতি – দেলোয়ার হোসেন বেলাল,পৌর যুবলীগ যুগ্ম সম্পাদক ইয়াসিন আরাফাত লিলি, সাংগঠনিক সম্পাদক- ফয়েজুল্লাহ মোরাদ,জাবেদ জাহাঙ্গীর,ত্রাণ সম্পাদক – শাহজাহান বাদশা,ধর্ম সম্পাদক নজরুল ইসলাম, ডেমশা যুবলীগ নেতা আনোয়ার হোসেন রনি,পৌর সহ সম্পাদক- ইব্রাহিম বিন খলিল,মোঃ শাকিল,নুরুল আবছার সহ পৌর ওয়ার্ড আওয়ামী যুবলীগ সভাপতি/ সাঃ সম্পাদক বৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে যুবলীগ নেতৃবৃন্ধ বলেন- জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব অনেক বেশী শক্তিশালী। শোক কে শক্তিতে রুপান্তরিত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করার মানসেই সবাইকে এক যুগে কাজ করতে হবে, দুঃখী মানুয়ের মূখে হাসি ফোটাতে হবে, মহান স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের কাজে পৌঁছে দিতে হবে। দেশে শোষন মুক্ত সমাজ বিনির্মাণ করার লক্ষ্যেই বঙ্গবন্ধুর নির্দেশেই শহীদ শেখ ফজলুল হক মণি যুবলীগ প্রতিষ্টা করেছিলেন। উন্নয়ন,ঐতিহ্য,সংগ্রাম ও মানবতার মহান দায়িত্ব পালনে যুবলীগ কাজ করছে। তা অব্যাহত রাখতে হবে, জাতির পিতার লালীত স্বপ্ন সোনার বাংলা গড়ে তোলাই যুবলীগের একমাত্র লক্ষ্য।