পীরগঞ্জে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ রবিবার সকালে এ উপলক্ষে পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সাবেক এমপি উপজেলা আ’লীগ সভাপতি ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, সহকারী কমিশনার ভুমি কামরুল হাসান সোহাগ, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় প্রমুখ বক্তব্য রাখেন। কর্মসূচীর মধ্যে ছিল সরকারী বেসরকারী, সায়ত্বশাসিত প্রতিষ্ঠানে সুদৃশ্য, মানসম্মত ও দিবসের সাথে সঙ্গতিপূর্ন ড্রপডাউন ব্যানার প্রদর্শন, সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন. সকাল ১১ টায় আলোচনাসভা, পুরুস্কার বিতরন, দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত ও প্রার্থনা এবং বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক প্রামান্য চিত্র প্রদর্শনী উল্লেখযোগ্য।

মন্তব্য করুন

Your email address will not be published.