চট্টগ্রামের কর্ণফুলী থানার কলেজ বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় রফিক আহম্মদ (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রফিক আহম্মদ একই থানার খোয়াজনগর এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের মালিক লায়ন হাকিম আলীর মামা।
সোমবার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় রফিক আহম্মদ গুরুতর আহত হন। মাথার পেছনের অংশে গুরুতর জখম হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পার্কভিউ হাসপাতালে তিনি মারা যান।