খাগড়াছড়ি জেলা শহরের শালবন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মানিক মোল্লা (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।মানিক ওই এলাকার আব্দুল মোতালেবের ছেলে।
সোমবার (১৬ আগস্ট) দুপুরের দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ জানান, দুপুরে নিজ বাড়িতে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।