সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘ল’ ফেস্টে ভিন্ন ভিন্ন সেগমেন্টে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধিত্বকারী দল
গত ২৬শে জুলাই সাউদার্ন ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটি কতৃক আয়োজিত ভার্চুয়াল ‘ল’ ফেস্ট অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় থেকে টিম ডি জুরি এবং টিম ইন্টারএকটিভ অংশগ্রহণ করে ৷ এই প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ৫টি বিশ্ববিদ্যালয়ের ৮টি দল অংশগ্রহণ করে। মোট চারটি আলাদা সেগমেন্ট এ অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় টিম ডি জুরি ‘ল কুইজে’ প্রথম হন এবং টিম ইন্টারেক্টিভ লিগ্যাল আর্টিকেল রাইটিং, পোস্টার প্রেজেন্টেশন, লিগ্যাল মুভি রিভিউ সহ তিনটি আলাদা আলাদা প্রতিযোগিতায় রানার্স আপ হন। টিম ডি জুরি কে আবদুল্লাহ আল কাফি, তনজিনা হাসান, শামীমা কাউসার এবং টিম ইন্টারেক্টিভ কে আবু সাইফ আকিল ও ইসরাত মান্নান প্রতিনিধিত্ব করেন। বৃহস্পতিবার (১২ আগস্ট) অনলাইন প্লাটফর্ম গুগল মিটে ‘ল’ ফেস্টের সমাপনী অনুষ্ঠানে এ ফল ঘোষণা করা হয়। এ সময় টিম ইন্টারেক্টিভ এর দলনেতাকে প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা ও রার্নার আপ হওয়ার অনুভূতি জানতে চাইলে আবু সাইফ আকিল বলেন, বিশ্ববিদ্যালয়কে যে কোনো প্লাটফর্মে প্রতিনিধিত্ব করা একটা গর্বের ব্যাপার। আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের উপর আস্থা রাখার জন্য; বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মেন্টর মোহাঃ রিদুয়ানুল হক স্যারকে; যিনি সবসময় আমাদের প্রয়োজনীয় দিকনির্দেশনার পাশাপাশি অনুপ্রেরণা যুগিয়েছেন। এছাড়াও আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান শ্রদ্ধেয় নাজনীন আক্তার ম্যাম এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি আমাদের সবসময় এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন। সর্বোপরি এরকম একটি সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য সাউদার্ন ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটিকে ধন্যবাদ জানাচ্ছি।” টিম ডি জুরি দলের দলনেতা কাফিও তার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আয়োজকদের ধন্যবাদ জানান। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় আইন বিভাগের প্রভাষক মোহাঃ রিদুয়ানুল হক।