আনোয়ারা প্রতিনিধিঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রান্না করা গোস্তে আরবিতে আল্লাহ’র নাম লেখা পাওয়ার অলৌকিক ঘটনা ঘটেছে। সোমবার (১৬ আগস্ট) রাতে উপজেলার ৬নং বারাখাইন ইউনিয়নের দক্ষিন শিলাইগড়া গ্রামের মৃত কবির আহমদের ছেলে মোঃ ইসহাকের ঘরে এই ঘটনা ঘটে। এই বিষয়ে ইসহাকের স্ত্রী জানান,কাল রাতে কুরবানির সময় তুলে রাখা গোস্ত রান্না করি। রাতের খাবার খেতে গেলে গোস্তের মধ্যে আরবি লেখায় আল্লাহর নাম দেখতে পাই। আমরা গোস্ত কাটার এবং রান্না করার সময় কিন্তু আল্লাহর নাম সম্মিলিত লেখা গুলো দেখিনায়। রান্নার পর কেমনে আল্লাহর নাম আসার বিষয়টি আসলে বুঝতেছিনা। বিষয়টির সত্যতা নিশ্চিত করে ৬নং বারাখাইন ইউনিয়ন চেয়ারম্যান হাসনাইন জলিল সাকিল বলেন, ৪নং ওয়ার্ডের ইসহাকের ঘরে এমন একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। এই ধরণের ঘটনার ধর্মীয় যৌক্তিকতা সম্পর্কে আনোয়ারা থানা মসজিদের ইমাম ও খতিব মাওলানা আনোয়ার এর সাথে কথা বললে তিনি জানান, ভিবিন্ন সময়ে বিভিন্ন মনীষার সাথে এই ধরণের ঘটনা ঘটেছে। আল্লাহর হুকুমে এই ধরণের কিছু হওয়া অযৌক্তিক নই। তবে এই বিষয়গুলো নিয়ে বেশি বাড়াবাড়ি না করাই উচিত।