সাতকানিয়া প্রতিনিধিঃ
এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ ” স্লোগানকে সামনে রেখে সাতকানিয়া উপজেলায় বিআরডিবি’র আয়োজনে পুরুষ-নারী ২৯ জন উদ্যোক্তার মাঝে ৩৭লাখ ৫০ হাজার টাকার চেক পল্লী উদ্যোক্তা ঋণ বিতরণ করেন,সাতকানিয়া-লোহাগাড়া’র মাননীয় সাংসদ প্রফেসর ড আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি
(১৮আগস্ট) বৃহস্পতিবার ১১ টার দিকে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, সাতকানিয়া-লোহাগাড়া’র মাননীয় সাংসদ প্রফেসর ড আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।
এসময় প্রধান অতিথি বলেন, কভিড-১৯ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগের আওতায় পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে লক্ষ্য করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর অনুকূলে ২০২০-২১ অর্থবছরে প্রণোদনা স্বরূপ সারাদেশে ৩০০শ’ কোটি টাকার মধ্যে প্রথম ধাপে দেড়শ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। সঞ্চণলায় করেন মাধ্যমিক শিক্ষা অফিসার আজিম শরিফ,এ সময় উপস্থিত ছিলেন,সাতকানিয়া বিআরডিবি চেয়ারম্যান এরফানুল করিম চৌধুরী,সাতকানিয়া উপজেলা আওয়ামিলীগের সহ- সভাপতি মাস্টার ফরিদুল আলম,মোজাম্মেল হক,সাংবাদিক মাহফুজ নবী খোখন,সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী,পল্লী উন্নয়ন কর্মকতা জহির উদ্দিন,আরডিও মিলন চন্দ্র গোপ,নাছির উদ্দিন উদ্দীন, সাতকানিয়া উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুর রহমান দুলাল মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আ ন ম সেলিম চৌধুরী, ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাদ হোসেন চৌধুরী সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরু আহমদ,হারেজ মুহাম্মদ,সাতকানিয়া পৌর কমিশনার মোহাম্মদ রাসেল,মোহাম্মদ আরফাত,এবিএস সোহেল,পৌর যুবলীগ আনিচুর রহমান, জাবেদ ইকবাল, ছাত্রলীগ নেতা আব্দুল মান্নান,মোহাম্মদ ইদ্রিচ,জাহেদুল ইসলাম প্রমূখ।