বার আউলিয়া কলেজ পরিচালনা কমিটির সভাপতি হলেন আমিনুল ইসলাম আমিন

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের লোহাগাড়া বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
সোমবার (২৩ আগস্ট) গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

কলেজের শিক্ষার মান উন্নয়নে লোহাগাড়ার সন্তান আমিনুল ইসলামকে সভাপতি করে ৫ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়।

এদিকে আমিনুল ইসলাম লোহাগাড়া বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সংগঠন তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর হাত ধরে আগামীতে কলেজটি জেলার শ্রেষ্ঠ কলেজে রুপান্তরিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন তারা।

মন্তব্য করুন

Your email address will not be published.