গণটিকার দ্বিতীয় ডোজ ৭ সেপ্টেম্বর থেকে

দেশজুড়ে আগামী ৭ সেপ্টেম্বর থেকে গণটিকাদান কার্যক্রমের দ্বিতীয় ডোজ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার খুরশীদ আলম।

করোনাভাইরাস মোকাবিলায় প্রবাসী বাংলাদেশের উপহার হিসেবে প্রাপ্ত ভেন্টিলেটর বিতরণ উপলক্ষে বুধবার কেন্দ্রীয় ঔষধাগার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

গণটিকাদান কার্যক্রমের দ্বিতীয় ডোজ শুরুর আগে দেশে আরও টিকা আসবে জানিয়ে ডা. খুরশীদ আলম বলেন, গণটিকাদান কার্যক্রমের দ্বিতীয় ডোজ দিতে কোনো সমস্যা হবে না।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল বাশার খুরশীদ আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ঔষধাগারের মহাপরিচালক আবু হেনা মোরশেদ, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতালবিষয়ক পরিচালক ফরিদ উদ্দিন মিয়াসহ অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

মন্তব্য করুন

Your email address will not be published.