৫ ইউনিয়নে আড়াই হাজার মাস্ক বিতরন করলেন ঈদগাঁও ঐক্য পরিবার

ঈদগাঁও প্রতিনিধি:  কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন গ্রামগঞ্জে আড়াই হাজার মাস্ক বিতরণ করলো ঐক্য পরিবার। সপ্তাহব্যাপী ইউনিয়ন ভিত্তিক পাড়া মহল্লায় লোকজনসহ পথচারীদের মাঝে মাস্ক বিতরন করে ঐক্য পরিবারের একঝাঁক টিম। এ সময় মাস্ক পেয়ে অনেকেই খুশি হন। জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচী হিসেবে মাস্ক বিতরন কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল। সবাই মিলে মাস্ক পরি, করোনামুক্ত বাংলাদেশ গড়ি শ্লোগানকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় মাস্ক বিতরন কালে ঈদগাঁও ঐক্য পরিবারের এডমিন এম আবু হেনা সাগর ও ইম রান তাওহীন রানার নেতৃত্বে টিমে অংশ নেন পরিবারের মেম্বারবৃন্দরা। যারা মাস্ক বিতরনের মত মানবিক কাজে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এডমিন প্যানেল। উল্লেখ্য, ঈদগাঁও ঐক্য পরিবারের উদ্যোগে পূর্বে অসহায় ও হতদরিদ্র লোকজনের মাঝে চাল ও ডাল বিতরন করে চমক সৃষ্টি করেছিল।

মন্তব্য করুন

Your email address will not be published.