ঈদগাঁও উত্তর বন বিভাগের আওতাধীন মেহেরঘোনা রেঞ্জ কর্মকতার নেতৃত্বে বিট কর্মকতার একান্ত সহযোগিতায় ঈদগাঁওর ভাদীতলা থেকে বালি ভর্তি ডাম্পার আটক করে। ১৯ই সেপ্টম্বর সকাল সাড়ে দশটার দিকে উত্তর বন বিভাগের নিদের্শনায়ও সহকারী বনসংরক্ষক এর তত্বাবধানে মেহেরঘোনার রেন্জ কর্মকতা রিয়াজুর রহমানের নেতৃত্বে স্থানীয় বিট কর্মকতা জাকের আহমদের সহযোগিতায় ভাদিতলা হতে বালির গাড়ী আটক করা হয়। এই সময় বিটের স্টাফগন অংশ নেন। বিট কর্মকতার সাথে কথা হলে তিনি বালি ভর্তি গাড়ী আটক করার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।