ঈদগাঁও প্রতিনিধিঃ
কক্সবাজারে ঈদগাঁও উপজেলা জালালাবাদের মুরব্বী, বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনার সোসাইটির
এডমিন আরাফাত সানীর পিতা ওসমান মৃত্যু বরন করেন (ইন্না……………রাজেউন)।
সে দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধি রোগে আক্রান্ত ছিলেন। গত ৬ই অক্টোবর সন্ধ্যায় বাসায় ইন্তেকাল করেন তিনি।
৭ই অক্টোবর সকাল দশটায় জুমবাড়ী মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। উক্ত জানাযায় অংশ নেন- কক্সবাজার সদর যুবলীগ সাধারন সম্পাদক, নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী রাজিবুল হক চৌধুরী রিকো, ২নং ওয়ার্ড়ের মেম্বার ও আ,লীগের সভাপতি বজলুর রশিদ,
বিএমএসএফ,ঈদগাঁও উপজেলা শাখার সদস্য সচিব এম আবু হেনা সাগর, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের দপ্তর সম্পাদক নাছির উদ্দিন, ব্যবসায়ী শামসুল আলম, নতুন অফিস বাজার কমিটি প্রচার সম্পাদক শফিউল করিম স্বপ্লীল, সেচ্ছাসেবী সংগঠক আবদুল্লাহ সাঈদ,মৌলানা শামসুল আলম,হাফেজ নুরুল হকসহ মরহুমের আত্বীয়-স্বজনও বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক লোকজন।
এতে ইমামতি করেন হাফেজ আতাহারুল হক।
জানাযা শেষে তাকে জুমবাড়ী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।