দৈনিক সকালের সময়ের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান এস.এম পিন্টুর রোগমুক্তি কামনায় খতমে কোরান ও দোয়া মাহফিল গত বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
নগরীর বাদুরতলা দারুচ্ছুন্নাহ ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা এই দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন। এতে চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী নেতা বহদ্দারহাট চকমার্কেট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা নুরুল আলম শিপুর সার্বিক সহযোগিতায় মাহফিল পরিচালনা করেন হাফেজ ক্বারী মোহাম্মদ আবু বক্কর। এসময় সাংবাদিক এস এম পিন্টু যাতে দ্রুত সুস্থ হয়ে দেশ ও জাতির সেবায় আগের মতো কাজ করতে পারে সেজন্য বিশেষ প্রার্থনা করা হয়।দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।।