দীঘিনালায় কমিউনিটি পুলিশিং ডে ২০২১ পালিত

দীঘিনালা প্রতিনিধি: “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই স্লোগানকে সামনে রেখে দীঘিনালায় পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০২১। পুলিশের সাথে জনগনের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিং এর বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম আরও গতিশীল করার জন্য প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবারে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়ে আসছে। আজ ৩০ অক্টোবর (শনিবার) দীঘিনালা থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষ্যে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, পুলিশিং ডে এর সভাপতি হাজী মো. জসিম উদ্দিন। দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা স্বর্ণা, দীঘিনালা থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) একে এম পেয়ার আহমেদ প্রমূখ।

মন্তব্য করুন

Your email address will not be published.