চট্টগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকায় ট্রাকের চাপায় মো. শামসুল আলম (৫৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শামসুল আলম বায়েজিদ বোস্তামী থানার চা বোর্ড ২ নং রোডের আফাজুর রহমানের ছেলে। এই ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে।

সোমবার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে শেরশাহ বাংলাবাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, শেরশাহ বাংলাবাজার এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী শামসুল গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এই ঘটনায় ঘাতক ট্রাকের চালক মো. শাহীনকে (২৬) আটক করা হয়েছে। এছাড়া ঢাকা মেট্রো ট- ২১০৪১৩ ট্রাকটি জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.