ডিজেলের বাড়তি দামের সঙ্গে সমন্বয় করে গণপরিবহনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। দূরপাল্লার বাসের ভাড়া আগে ছিল প্রতি কিলোমিটার ১ টাকা ৪২ পয়সা, এসব বাসের নতুন ভাড়া হবে প্রতি কিলোমিটার ১ টাকা ৮০ পয়সা। এছাড়া ঢাকা মহানগরে প্রতি কিলোমিটারে বাসের ভাড়া ছিল ১ টাকা ৭০ পয়সা। ঢাকার মধ্যে বাসের ভাড়া নতুন করে নির্ধারণ করা হয়েছে প্রতি কিলোমিটার ২ টাকা ১৫ পয়সা।
রোববার (৭ নভেম্বর) জ্বালানি বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে পরিবহন মালিক সমিতিসহ সংশ্লিষ্টদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লার বাস ও ঢাকা মহানগরে বাসের ভাড়া বাড়ল প্রায় ২৬ শতাংশ।
বিকেল ৫টার পর ঢাকা পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্ল্যাহ এক ব্রিফিংয়ে সাংবাদিকদের নতুন এই ভাড়ার কথা জানান। তিনি জানিয়েছেন, আগামীকাল সোমবার (৮ নভেম্বর) থেকে বাড়তি এই ভাড়া কার্যকর হবে।
বিস্তারিত আসছে…