চকলেটের প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়ায় চকলেটের প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (গত ৮নভেম্বর) রাতে উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা ৯নং ওয়ার্ডের ব্রক্ষণ পাড়া এলাকায় ধানক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম মুহাম্মদ জাহাঙ্গীর আলম(৩০) সে ওই এলাকার শফিকুর রহমানের পুত্র। ভিকটিমের মা ছেনোয়ারা বেগম জানান, তার মেয়ে এক আত্নীয়ের বাড়ীতে থেকে পড়ালেখা করে। কিছুদিন আগে বাড়ীতে বেড়াতে আসে। গত ৩ নভেম্বর বিকেলে অভিযুক্ত জাহাঙ্গীর তার মেয়েকে চকলেটের প্রলোভন দেখিয়ে তার শয়নকক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার মাকে ধর্ষণের বিষয়টি জানায়। এমতাবস্থায় চিকিৎসার জন্য তিনি মেয়েকে হাসপাতালে নিতে চাইলে অভিযুক্ত জাহাঙ্গীর আলম ও তার পরিবারের অন্যান্য সদস্যরা বাঁধা দেয়।

একপর্যায়ে স্থানীয়দের সহায়তায় পরেরদিন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ওই ছাত্রীর অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করেন। বর্তমানে তার মেয়ে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিনি প্রশাসনের কাছে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কামনা করেন।

থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানান, সোমবার রাত ৯টার দিকে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে জাহাঙ্গীর আলমকে অভিযুক্ত করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযোগ পেয়ে একইদিন রাতে চুনতি পুলিশ ফাঁড়ির এসআই মুহাম্মদ রেজোয়ানুল ইসলাম ও এসআই শিশির বিন্দু ধরের নেতৃত্বে পুলিশের একটি টিম দক্ষিণ পানত্রিশা তার বাড়ির পার্শ্বে ধানক্ষেত হতে গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়ে আসে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে থানায় মামলা করে তাকে চট্টগ্রামের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.