চট্টগ্রামের টেক্সটাইল ইনস্টিটিউটে সিনিয়র-জুনিয়র সংঘর্ষে আহত ১০

চট্টগ্রাম টেক্সটাইল ইনস্টিটিউটে সিনিয়রের সঙ্গে জুনিয়র গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (৮ নভেম্বর) দিনগত রাতে দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১০ জনকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, কথা-কাটাকাটির জেরে সোমবার রাতে ইনস্টিটিউটের এক সিনিয়র গ্রুপের সঙ্গে জুনিয়র গ্রুপের সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামারুজ্জামান বলেন, ‘সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার ১০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হবে এবং সংঘর্ষের ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’

মন্তব্য করুন

Your email address will not be published.