বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের বিরুদ্ধে শিশুর চিকিৎসা অবহেলায় মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার ১০ নভেম্বর ২১ ইং সরল ইউপির জালিয়াঘাটা এলাকার আহসান উল্লাহ মেম্বারের ঘাটা এলাকায় সিএনজি অটোরিক্সার ধাক্কায় জান্নাতুল মাওয়া (৭) নামের এক স্কুল মাদ্রাসা ছাত্রী গুরুত্বর আহত হয়। সে পাইরাং ৮ নং ওয়ার্ডের করিম বড়ির বাড়ীর আব্দুল মান্নানের কন্যা ও জালিয়াঘাটা তাজবিদুল কুরআন বালক বালিকা মাদ্রাসার ১ম শ্রেনীর ছাত্রী । এ সময় স্থানীয়রা স্কুল ছাত্রীটি কে উদ্ধার করে দ্রুত বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক আহত শিশু ছাত্রী প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি চলে যেতে বলে। হাসপাতালে শিশুটিকে নিয়ে আসা স্থানীয় মোঃ ছগির,মোঃ তানভির ও মোঃ ফরিদ জানান, বুধবার সকাল ১০ টার দিকে সরল জালিয়াঘাটা আহসান উল্লাহ মেম্বারের ঘাটা এলাকায় রাস্তা পর হওয়ার সময় সিএনজি অটোরিক্সার ধাক্কায় আহত শিশুটিকে আমরা বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এসময় জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক শিশুটি তরমন কোন আঘাত নয় বলে ১ টি ফ্লুলোক্লক্স সিরাপ, ১ টি নাপা সিরাপ, সিভিট ২৫০ মি.গ্রা. দিয়ে বাড়িতে চলে যেতে বলে। আমরা শিশুটিকে নিয়ে বাড়ি চলে গেলে যাই। বাড়ীতে পৌঁছার পর শিশুটির অবস্থা সংকটাপন্ন হয় যায়। পরবর্তীতে বেলা সাড়ে ১২ টার দিকে আমরা দ্রুত শিশুটিকে নিয়ে উপজেলা সদরস্থ মাতৃসদন হাসপাতালে নিয়ে আসি। সেখানে তার মৃত্যু হয়েছে। আমরা বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মহিলা চিকিৎসকের অভদ্র মূলক আচারন ও ভুল চিকিৎসা অবহেলার কারনে এই শিশুটির মৃত্যু হয়েছে। আমরা এর কঠিন বিচার চাই প্রশাসনের কাছে। এ ব্যাপারে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুর রহমান মজুমদার জানান, বিষয়টি আমি শুনেছি। আমি মামলার হাজিরা দিতে রাঙ্গামাটি কোর্টে আসছি। চিকিৎসকের অবহেলা কিনা হাসপাতালে সিসি ক্যামরায় সব রেকডিং আছে। আমি এসে আগামী কাল তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।