সাতকানিয়ায় শিবির ক্যাডার বাঘা কায়সার গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়ায় ১৬ মামলার আসামি শিবির ক্যাডার কায়সার প্রকাশ বাঘা কায়সারকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে তার নিজ বাড়ি উপজেলার ছদাহা ইউনিয়নের আফজল নগর চকিদার বাড়ি এলাকার একটি রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি এলজি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার কায়সার ওই এলাকার মো. ইদ্রিসের ছেলে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, শিবির ক্যাডার কায়সারের বিরুদ্ধে সাতকানিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন ধারায় ১৬টি মামলা রয়েছে। বুধবার দুপরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ির রাস্তা থেকে অস্ত্রগুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন একটি মামলা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.