চিকিৎসা ও বসতবাড়ী মেরামতের জন্য দীঘিনালা জোনের আর্থিক সহায়তা প্রদান

দীঘিনালা প্রতিনিধি:

দীঘিনালায় অসহায় দু’জন ব্যক্তিকে সুচিকিৎসা ও বসতবাড়ি মেরামতের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন দীঘিনালা জোন।

২৭ নভেম্বর (শনিবার) দীঘিনালার ৩ নং কবাখালী ইউনিয়নের মোহাম্মদ আলীকে সুচিকিৎসা ও একই ঠিকানার হাছান আলীকে বসতবাড়ি মেরামতের জন্য আর্থিক সহায়তা তুলে দেন দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ থেকে জোনাল ষ্টাফ অফিসার মেজর মির্জা মেহেদী আসলাম বেগ।

চিকিৎসা ও বসতবাড়ীর মেরামতের জন্য আর্থিক সহায়তা পেয়ে মোহাম্মদ আলী ও মোঃ হাছান আলী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সব সময় যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা প্রদানের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ।

মন্তব্য করুন

Your email address will not be published.