চট্টগ্রামের ওয়াসা মোড়ে দায়িত্ব পালনকালে এক ছিনতাইকারীকে আটক করায় ট্রাফিক সার্জেন্ট মো. ইমরানুজ্জামানকে পুরস্কৃত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। সার্জেন্ট ইমরান চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে কাজ করেন।
অপরাধ দমনে সাহসিকতার জন্য রোববার (২৮ নভেম্বর) দামপাড়া সিএমপি সদর দফতরে তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) এন এম নাসিরুদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।