বাঁশখালীতে র‌্যাবের অভিযানে ২০ মামলার আসামী আটক

বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাব-৭ এর অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কে আটক করা হয়েছে । রোববার (৫ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বৈলছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শামসুল ইসলাম (৫০) কে আটক করে। সে বৈলছড়ী এলাকার মৃত দুলা মিয়ার পুত্র। রোববার (৫ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ পর দিকে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লা: লে: নিয়াজ মোহাম্মদ চপল এ তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লা: লে: নিয়াজ মোহাম্মদ চপল জানান, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে তারা বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নে অবস্থানের খবর পেয়ে রোববার (৫ ডিসেম্বর) সন্ধা ৭ টার দিকে অভিযান চালিয়ে অপহরণ, ডাকাতি সহ বিভিন্ন মামলার আসামি শামসু কে আটক করা হয়। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় অপহরণ ৩৬৪/৩২৩/৩৪ ধারায় ২৫/২৫৫ মামলার ওয়ারেন্টভুক্ত মামলাসহ ২০ টি মামলা রয়েছে।

চট্টগ্রাম সংবাদ/ আই এইচ।

মন্তব্য করুন

Your email address will not be published.