আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনী প্রচারণা শুরু করলেন কলাউজান ইউপির (স্বতন্ত্র) চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইয়াছিন

বিশেষ প্রতিনিধিঃ

আগামী ২৬ ডিসেম্বর কলাউজানসহ লোহাগাড়ার ৬ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।

তারই ধারাবাহিকতায় আসন্ন কলাউজান ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামীলীগ নেতা মুহাম্মদ ইয়াছিন আনারস প্রতীক বরাদ্দ পেয়েছেন।

৭ ডিসেম্বর দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সাদ্দাম হোসেন রোমান খাঁন তাকে এ প্রতীক বরাদ্দ দেন।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর এলাকার মানুষের কাছে আনারস প্রতীকে ভোট চাইতে মাঠে নেমেছেন কলাউজান ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী, আওয়ামীলীগ নেতা মোঃ ইয়াছিন ।

তিনি প্রচার-প্রচারণা কালে কলাউজানবাসীর মানুষের ভালবাসায় সিক্ত হচ্ছেন।

কলাউজান ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ ইয়াছিন সকলের দোয়া,সহযোগীতা ও ভালবাসা কামনা করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.