মহেশখালীর গহীন পাহাড়ে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১

মহেশখালী প্রতিনিধি: দ্বীপ উপজেলা মহেশখালীর কালামারছড়ার গহীন পাহাড়ে ০৮ ডিসেম্বর ভোর রাতে কক্সবাজার জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার এম, জাহিদুল ইসলামের নেতৃত্বে মহেশখালী থানার ওসি (তদন্ত) আশিক ইকবাল সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ফকিরজুম পাড়ার ভান্ডারজিরী নামক পাহাড়ে অভিযান চালিয়ে কালামারছড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্বাসের ছোট ভাই বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদের মহেশখালী উপজেলার শাখার সভাপতি আলোচিত রুহুল কাদের হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে শফিউল আলম প্রকাশ টুইন্ন্যা’ (৩৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়। সে ফকিরজুম পাড়া এলাকার মৃত বদিউল আলমের পুত্র। পরে শফিউল আলম প্রকাশ টুইন্ন্যার দেখানো তথ্যমতে তার বাড়ি থেকে চারটি দেশীয় তৈরি লম্বা বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও চারটি কিরিচ উদ্ধার করে। অভিযানে নেতৃত্বদানকারী কক্সবাজার জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশসুপার মহেশখালী-কুতুবদিয়ার (সার্কেল) এম. জাহিদুল ইসলাম জানান- গোপন সংবাদের ভিত্তিতে কালারমারছড়ার ইউনিয়নের ফকিরজুম পাড়ার ভান্ডারজিরী নামক পাহাড়ে অভিযান চালিয়ে রুহুল কাদের হত্যায় জড়িত থাকার অভিযোগে এক জনকে আটক করি। পরে তার স্বীকারোক্তি মতে তার বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাই এর সত্যতা নিশ্চিত করে বলেন- আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published.