আধুনিক,পরিচ্ছন্ন, শিক্ষা বান্ধব, মাদক মুক্ত ওয়ার্ড গঠন করার জন্য মাহমুদুল হক ‘কে মোরগ মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করুন

বিশেষ প্রতিনিধিঃ

আসন্ন আগামী ২৬ ডিসেম্বর ২১ ই” অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের সংরক্ষিত আসনে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক,অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠসর, প্রতিবাদি পুরুষ,গরীব অসহায় মানুষের সুখে-দুঃখের সাথী, জনাব মাহমুদুল হক,, আধুনিক, স্বচ্ছ,পরিচ্ছন্ন, মাদক মুক্ত ওয়ার্ড গঠন করার ঘোষণা দিলেন ।

জনপ্রিয়তা ও প্রচার-প্রচারনার রণায় প্রতিদ্বন্ধী সকল প্রার্থীদের মধ্যে সবার শীর্ষে রয়েছেন। ৭নং ওয়ার্ডের জনগণকে সাথে নিয়ে দলমত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকল পেশাজীবি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এলাকার সুশীল সমাজ এবং সচেতন মহলের লোকজন বলেন, কলাউজান ইউনিয়নে সংরক্ষিত আসনের ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থীদের মধ্যে ,, মাহমুদুল হক,, একজন সৎ, যোগ্য, দায়িত্বশীল, মানবিক আদর্শবান মানুষ হিসেবে পরিচিত। তিনি জনমনে ব্যাপক সাড়া পেয়ে এবং সাধারণ মানুষের আলোচনার শীর্ষে রয়েছেন। এলাকার চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লার মানুষের মুখে মুখে শুনা যাচ্ছে,, মাহমুদুল হক,,এর নাম। তিনি অত্র ৭ নং ওয়ার্ডের গরীব দুঃখী বয়স্ক, বিধবা মহিলা ও অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত থেকে মানবতার সেবক হিসেবে জনগণের কল্যানে কাজ করে যাচ্ছেন।

৭ নং ওয়ার্ডের সকল পেশাজীবি মানুষের একটাই দাবি,, মাহমুদুল হক,, মেম্বার হিসেবে নির্বাচিত হলে সাধারণ মানুষের সুখে দুঃখে যে কোনো অবস্থায় সব সময় তার সহযোগিতার দরজা খোলা থাকবে।এবার ইউপি নির্বাচনে টাকার কাছে বিবেক বিক্রি না করে উন্নয়নের ধারা বৃদ্ধি করার জন্য বিপুল ভোটের মাধ্যমে মেম্বার হিসেবে পরিচ্ছন্ন এবং ত্যাগী মাহমুদুল হক ভাইকে জয়যুক্ত করা হবে বলে জানান এলাকাবাসীরা।

তিনি সকলের কাছে আন্তরিক দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.