সাতকানিয়ায় স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল

সাতকানিয়া প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিয়ে ঘৃণিত ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্যের  বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা  হয়েছে।আজ মঙ্গলবার(১৪ ডিসেম্বর) উপজেলার কেরানীহাটে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়।

উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ শানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আতাউর রহমান চৌধুরী,  মোস্তাক আহমেদ, আরিফ মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন,সাংগঠনিক সম্পাদক রাজিব উদ্দিন রেজভী, রিয়াজ সিকদার, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত মিশু, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন জয় প্রমুখ।

twitter sharing button
pinterest sharing button
মন্তব্য করুন

Your email address will not be published.