হাতি- মানুষ দ্বন্ধ নিরসনে সকলকে একসাথে কাজ করতে হবে : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি

 

মো: ইকবাল হোসেনঃ

[২] মঙ্গলবার (২১ ডিসেম্বর) চট্টগ্রামের সাতকানিয়ায় হাতি -মানুষ দ্বন্ধ নিরসনেকল্পে এক মতবিনিময় সভায় এইকথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি। এসময় তিনি আরও বলেন, হাতি এবং মানুষ একে অপরের পরিপূরক। হাতিকে হত্যা করা যাবে না। হাতি হত্যা বন্ধে সকলকে একসাথে কাজ করতে হবে।

[৩] চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আয়োজিত অনুষ্ঠানে বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমির হোসাইন চৌধুরী এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক, চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সি আই পি, বাশখাঁলী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.